ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চা বাগান থেকে উদ্ধার দুই কিং কোবরা কালেঙ্গা বনে অবমুক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা বাগান থেকে উদ্ধার করা দুটি বিশাল আকৃতির কিং কোবরা (শঙ্খচূড়) সাপ কালেঙ্গা সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কালেঙ্গা বিট কার্যালয়ের কর্মকর্তা আল আমিনের উপস্থিতিতে সাপ দুটি বনে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি বশির সরকার একই দিন উপজেলার শ্রীবাড়ি চা বাগান থেকে প্রায় ১৫ ফুট ও ৮ ফুট দীর্ঘ দুটি সাপ উদ্ধার করেন। পরে তিনি সাপ দুটি কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে প্রায় ১৫ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনেরটি স্ত্রী এবং ৮ ফুট লম্বা ও প্রায় ৮ কেজি ওজনেরটি পুরুষ কিং কোবরা। সাপ দুটি সুস্থ অবস্থায় ছিল।

বন কর্মকর্তা আল আমিন বলেন, কিং কোবরা সাধারণত পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। বন উজাড়ের কারণে এসব সাপ লোকালয়ে চলে আসছে, যা পরিবেশের জন্য সতর্কবার্তা। স্ত্রী সাপটি চা বাগান এলাকায় পাওয়ায় আশপাশে আরও সাপ থাকার সম্ভাবনা থাকায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি (ডব্লিউসিএস) বাংলাদেশের সমন্বয়কারী সামিউল মোহসেনিন জানান, কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। সাধারণত ৩-৪ মিটার লম্বা হলেও এর সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ৫.৮৫ মিটার পর্যন্ত হতে পারে। এটি বিষধর হলেও সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে কোণঠাসা হলে আত্মরক্ষায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

তিনি আরও জানান, এই সাপ প্রধানত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে, পাশাপাশি ইঁদুর ও টিকটিকিও শিকার করে। এটি একমাত্র সাপ যা মাটিতে বাসা তৈরি করে ডিম পাড়ে এবং স্ত্রী সাপ সেই ডিম পাহারা দেয়।

বিশেষজ্ঞদের মতে, ২০১০ সাল থেকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় কিং কোবরা ‘ঝুঁকিপূর্ণ’ প্রজাতি হিসেবে রয়েছে। বন ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস অব্যাহত থাকলে এ প্রজাতি আরও বিপন্ন হয়ে পড়তে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
চা বাগান থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার
আজ বিশ্ব চা দিবস