ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব চা দিবস

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত

আজ ২১ মে আন্তর্জাতিক চা দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালিত হলেও বাংলাদেশের চা শ্রমিকদের জীবনে এখনো রয়ে গেছে দারিদ্র্য, বঞ্চনা আর অনিশ্চয়তা। একদিকে চায়ের কাপে আভিজাত্য, অন্যদিকে সেই চায়ের পাতা তুলতে জীবন কাটছে হাজারো শ্রমিকের কষ্টে।

জাতিসংঘ ২০১৯ সালে ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি নিয়েছে চা বোর্ড।

এবার চা-পাতা চয়নকারী প্রতিযোগিতা-২০২৫-এ দেশসেরা চা-পাতা উত্তোলনকারী নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের নেপচুন চা-বাগানের শ্রমিক জেসমিন আক্তার। টানা তৃতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি। মাত্র ৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা তুলে সবাইকে পেছনে ফেলেছেন জেসমিন।

৪৩ বছর ধরে চা-বাগানে কাজ করা জেসমিন গণমাধ্যমকে বলেন, সংসারের অভাব দূর করতেই নববধূ অবস্থায় চা-বাগানে কাজ শুরু করেছিলেন। এখন তার এই অর্জনে খুশি পরিবারও।

আরও পড়ুন

তবে একদিকে পুরস্কার ও সম্মাননা থাকলেও, অন্যদিকে দেশের বেশিরভাগ চা শ্রমিকের জীবন এখনো কষ্টে ভরা। দৈনিক মাত্র ১৮৭ টাকা ৪০ পয়সা মজুরিতে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক বাগানে নিয়মিত বেতনও পাচ্ছেন না শ্রমিকরা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে চা শ্রমিকদের অভিযোগ, এখনো অনেক পরিবার জরাজীর্ণ ঘরে বসবাস করছে। বিশুদ্ধ পানি, ভালো চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত তারা।

চা শ্রমিক নেতারা বলছেন, শুধু দিবস পালন নয়, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, সম্মানজনক মজুরি, নিরাপদ বাসস্থান ও বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সেই শিল্পের মূল কারিগরদের জীবন এখনো কষ্ট আর অবহেলায় আটকে আছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে সিলেট ও আসামে চা শিল্পের যাত্রা শুরু হয়। স্থানীয় শ্রমিক না পাওয়ায় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক এনে চা বাগানে কাজ করানো হয়। অমানবিক জীবন ও নির্যাতনের বিরুদ্ধে ১৯২১ সালের ২১ মে চা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলন দমন করা হয়, যেখানে হাজারো শ্রমিক নিহত হন। বর্তমানে আন্তর্জাতিক চা দিবস হিসেবে এই দিনটি পালিত হলেও চা শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দাবিতে সংগ্রাম করছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বেড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বেড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আরও পড়ুন
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার’
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ
রক্তে ভেজা ‘মুল্লুকে চলো’, এক শতাব্দী পরেও কি কাটল চা শ্রমিকের দাসত্ব?