ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাহাড় কেটে সাবাড়, সত্যতা পেল তদন্ত কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঁচ সদস্যের এই কমিটি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে অভিযোগের প্রমাণ নিশ্চিত করেন।

পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা মানিকছড়ি উপজেলার খাড়িছড়া, এয়াতলং পাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন স্থানে পাহাড় কাটার চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা একাধিক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পান।

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেনের নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হয়। এ সময় কমিটির সদস্যসচিব পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক মো. মোতাহার হোসেন জানান, অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে যারা জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ ওঠার প্রেক্ষিতে গত ৯ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির এই সরেজমিনে পরিদর্শন সেই অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করল।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন
রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর সেই স্কুলে এক সপ্তাহে ৪৮ শিক্ষার্থী অসুস্থ