
সমাজকল্যান মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেশি গুরুত্ব বা কম গুরুত্ব বলে কোনো কথা নেই।। এই দেশ সবার এবং এই দেশের ভালো-মন্দ সবকিছু আমাদের সবার। আমাদের এটি একটি অসাম্প্রদায়িক দেশ অর্থাৎ এখানে যে যে ধর্মেরই হোক সে তার নিজস্ব স্বাধীনতা অনুযায়ী তার ধর্মকর্ম পালন করবে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই দেশের সুযোগ-সুবিধা, আলো-বাতাস সবকিছুই সবাই যার যার প্রাপ্য গুরুত্ব ও অধিকার অনুযায়ী সমানভাবে ভোগ করবে। ধর্ম বা বিভিন্ন গোত্রে আমরা হয়তো ভাগ হয়ে আছি, কিন্তু মানুষ হিসেবে ও নাগরিক হিসেবে আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো ধরনের বিভাজনের সুযোগ নেই এবং বিভাজনকে বর্তমান সরকার বা আমরা নিজেরা কোনো প্রশ্রয় দিইনি।
আরটিভি/ এসকেডি




