ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে অবৈধভাবে মজুত ৯ হাজার লিটার তেল জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত প্রায় ১২টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই জ্বালানি জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল শনাক্ত ও জব্দ করা হয়।

আরও পড়ুন

পরে জব্দকৃত এই জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাজস্ব আদায় হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
সতীনকে ফাঁসাতে নিজের মেয়েকে পুকুরে চুবিয়ে হত্যা, অতঃপর...
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প