ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব অবৈধ সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযানগুলো চালানো হয়।

আরও পড়ুন

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়াও সকাল ৬টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে উদয়নগর বিওপির আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক-বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান।
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলায় রাতের আঁধারে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছে। বিতর্কিত জমিতে জোরপূর্বক বসতি স্থাপনের চেষ্টার পর বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আইনি প্রক্রিয়া ও ভূমি অফিসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ওই জমিতে সব ধরনের কার্যক্রম ও অবস্থানে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
পিরোজপুরের মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
আরও পড়ুন
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান