ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইবনে সিনা কর্মচারী হত্যার দুই আসামি গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সাফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দুই আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

গ্রেপ্তারকৃত হলেন, রাখালিয়াচালার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ (২৩) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে সফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম বুলবুলকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার মরদেহ আনসার একাডেমির এক নম্বর গেটের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশের ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতন জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেন। পরে নিহাতের ছেলে শ্রাবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে সফিপুরের বউবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে হত্যা মামলা আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, নিহত বুলবুল রাত ১০টার দিকে সফিপুর ফ্লাইওভারের নিচে তার স্ত্রী ফরিদাকে কর্মস্থল থেকে আনার জন্য অপেক্ষা করে। এ সময় একদল দুর্বৃত্তরা অটোরিকশায় এসে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক পর্যায়ে বাধা দিলে তাকে টানা হেঁচড়া করে। পরে বাম হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় বুলবুল দৌড়ে যাওয়ার সময় আনসার একাডেমির সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাদে পড়ে মৃত্যুবরণ করেন। গত শনিবার সকাল ছয়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞতানামা ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্ত্রী সন্তানরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন‌। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন

মামলার পর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের (পিপিএম) দিক-নির্দেশনায় পুলিশের চৌকশ একটি টিম বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উপজেলার সফিপুর বউবাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আফজাল হোসেন মাসুদ ও রিপন হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করে। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারীর হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা