ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শ্মশানে পড়ে ছিল সাত দিনের কন্যাশিশু, দত্তক নিতে কাড়াকাড়ি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম
শ্মশান থেকে উদ্ধার হওয়া শিশুকে কোলে নিয়েছেন সন্ধ্যা রানী। ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে এক নবজাতক কন্যাশিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ছাগলখাইয়া এলাকার একটি শ্মশানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে ভর্তি করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রমথ কুমার দের ছেলে শ্রীকান্ত দে (১৩) শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে সে দেখতে পায় একটি নবজাতক রক্তমাখা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তাকে লাল পিঁপড়া কামড়াচ্ছে।

আরও পড়ুন

শ্রীকান্ত দ্রুত বাড়িতে গিয়ে তার মা সন্ধ্যা রানীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক সাত দিন।

শ্রীকান্ত জানায়, শিশুটিকে অসহায়ভাবে ফুঁপিয়ে কাঁদতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং দ্রুত মাকে ডেকে আনি।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য থুইচিংমং মারমা জানান, শুক্রবার শিশুটিকে উদ্ধারকারী পরিবারের কাছেই রাখা হয়েছিল। আজ সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় তাকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. নেজাম উদ্দিন জানান, বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং আগের তুলনায় কিছুটা সুস্থ আছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার জানান, শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে অনেকেই তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর আইনি প্রক্রিয়া ও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’