ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগড়ায় নিষিদ্ধ সংগঠনের ১২২ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: আরটিভি

১৫ আগস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় মহাসড়ক অবরোধ, টায়ার পোড়ানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় একদল ব্যক্তি টায়ারে আগুন দেয় এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে। এ সময় এলাকাটিতে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে দুর্বৃত্তরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

​এ ঘটনার জেরে গত ১৬ আগস্ট গিলাতলা গ্রামের বাসিন্দা হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা (মামলা নম্বর: ১২, তারিখ: ১৬/০৮/২০২৬) করেন।

​মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা এবং হৃদয় শেখ।

​মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুমারেশ বিশ্বাস জানান, এজাহারভুক্ত ৪২ জন ছাড়াও অজ্ঞাত আসামিদের চিহ্নিত করার কাজ চলছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মহাসড়কে জনদুর্ভোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। নামীয় ও অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিতেন। সে লোকালয়ে ঘুরে বেড়াত। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আরটিভি/টিআর
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম