ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
প্রতীকী ছবি

নড়াইলে হিটস্ট্রোকে লাভলী বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সকালে মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে গিয়েছিলেন।

নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

আরও পড়ুন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আউড়িয়া ইউপি সদস্য ওসমান শেখ জানান, মাছিমদিয়া ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাই নাজমুল ইসলাম জানান, তার বোন সকালে ডিজেল আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে হাইভোল্টেজ ম্যাচ, দর্শক থেকে নিরাপত্তাকর্মী সবার চোখ বল দিকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করেছেন কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল। যেখানে অংশ নিয়েছিল উপজেলার ইসলামপুর ও ভবানীপুর গ্রাম। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবাই যখন খেলার দেখায় ব্যস্ত সেই সুযোগে দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যান ৩ যুবক। চুরি হওয়া মোটরসাইকেল দুটির একটির মালিক মো. সুজন। তিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ। ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহলে সমপরিমান অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে। আরটিভি/এসআর
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশের তিন দিন পেরিয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার