ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা

কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৪৬ হাজারের বেশি 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ৬টি জেলা—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ২৭৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি, যা এবার বিশেষভাবে নজরে এসেছে।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম জানান, বর্তমানে মেয়েদের শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষার কার্যক্রমে তাদের অংশগ্রহণ ও সফলতার হারও বৃদ্ধি পেয়েছে। এখন সব জায়গাতেই মেয়েদের শিক্ষার হার বেশি। এছাড়া শিক্ষার কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণের প্রবণতা ও সফলতার হার বাড়ায় পরীক্ষায় ছাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে।

তবে, গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার ৮৬৩ জন।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে পরীক্ষার্থী কমলেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ও প্রস্তুতি সন্তোষজনক।

নকল প্রতিরোধে কুমিল্লা বোর্ডের আওতাধীন ২৭৭টি কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা শুরুর দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান। বিশেষ করো উপজেলার রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের দানা ও ক্ষেতে কেটে রাখা পাকা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় হচ্ছে।
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের