ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পদ্মার ভাঙনে ফসলি জমি নদী গর্ভে, আতঙ্কে কয়েকশো পরিবার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
ছবি : আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে পদ্মা নদীতে অসময়ে ভাঙনে শতাধিক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক দিনের টানা ভাঙনে ঝুঁকিতে রয়েছে ফসলি জমি, স্কুল, কবরস্থান, ঈদগাহসহ শতাধিক বসতবাড়ী। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কয়েক শত পরিবার।

বুধবার (২২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবগ্রাম ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়োডের্র পদ্মার পারে প্রায় ১০০ ফুট এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন চলছে। মুহূর্তের মধ্যে ধানের ক্ষেতসহ উর্বর জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষক হাবিজল সরদারের প্রায় এক বিঘা জমির ধান ক্ষেত সম্পূর্ণভাবে নদীতে চলে গেছে। একইভাবে আশপাশের পেঁয়াজসহ অন্যান্য আবাদি জমিও হুমকির মুখে রয়েছে।

ভাঙনের শিকার জুলহাস সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার একশ বিঘা জমি ছিল, এখন আমাদের ছয় ভাইয়ের ভাগে মাত্র পাঁচ বিঘা। এই জমি দিয়েই আমাদের সংসার চলে। ধানের থোঁড় বের হয়েছে। এই জমিটাও যদি নদীতে যাবে। তাহলে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে যাবো।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এখানে ভাঙন শুরু হয়। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড দ্রুত জিওব্যাগ ফেলে সাময়িক ব্যবস্থা নেয়, কিন্তু স্থায়ী বাঁধ না থাকায় সমাধান হচ্ছে না। জিও ব্যগ ফেলার সময় সাময়িক বন্ধ হলেও কিছুদিন পর আবারও ভাঙন শুরু হয়। এতে একের পর এক কৃষিজমি ও বসতবাড়ী নদীগর্ভে চলে যাচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর ধরে এই এলাকায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে শত শত বিঘা কৃষিজমি, ঘরবাড়ী ও অবকাঠামো বিলীন হয়েছে। বহু পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, এবার অসময়ে আবারও ভাঙন শুরু হয়েছে। এখনই জিওব্যাগ ফেলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এখানে চারটি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মসজিদ, ঈদগাহ ও কবরস্থান রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সবকিছু নদীতে চলে যাবে।

একই এলাকার কৃষক আবদুল হামিদ মৃধা ও মজিদ ব্যাপারী বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাচ্ছি। প্রতিবার এমপি-মন্ত্রী আসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজ হয় না। এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। শতাধিক বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে রয়েছে।

এদিকে ভাঙন আতঙ্কে স্থানীয়রা নদীর পারে ভিড় করছেন। অনেক কৃষক কাঁচা পাট কেটে নিচ্ছেন, কেউ কেউ দ্রুত ফসল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ভাঙনের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অসময়ে ভাঙনের কারণে ফসলের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। যৌথভাবে এলাকা পরিদর্শন করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তাজমিনুর রহমান জানান, আমরা ইতোমধ্যে একটি টিম সেখানে পাঠিয়েছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে স্কুল, মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। 
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
আরও পড়ুন
বর্ষা শেষ, তবুও থামেনি পদ্মার ভাঙন
নড়াইলে ৩ নদীর ভাঙনে বিলীন জনপদ, পরিদর্শনে এমপির আশ্বাস
রাশিয়ায় গ্যাস প্রকল্পে বিস্ফোরণে আহত বাংলাদেশির মৃত্যু
রাজবাড়ীতে রেললাইনে ঝাঁপ দিলেন গৃহবধূ, অতঃপর...