ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

এক কাতলের দাম ৬৯ হাজার টাকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম
পদ্মা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির কাতল মাছ। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৩০ কেজি এবং এটি ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, ভোরে জেলে জমির হালদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন। হঠাৎই জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন

পরে সকাল ৬ টার দিকে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ৩০ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরে তিনি মাছটি এক প্রবাসীর কাছে বিক্রি করেন। এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এ জন্য দুই হাজার ২৫০ টাকা কেজি দরে ৩০ কেজি ওজনের কাতল মাছটি কিনি। পরে ফেসবুকে পোস্ট করলে এক প্রবাসী দুই হাজার ৩০০ টাকা কেজি দরে ৬৯ হাজার টাকায় মাছটি কিনে নেন। প্রবাসীর ঢাকার বাসায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
খাবার না পেয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা: আহত আরেক বাবুর্চির মৃত্যু
খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা করল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি