ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় গ্যাস প্রকল্পে বিস্ফোরণে আহত বাংলাদেশির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে ভয়াবহ বিস্ফোরণে আহত প্রবাসী বাংলাদেশি শ্রমিক আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আব্দুল কুদ্দুস রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোঁপাকেল্লা গ্রামের মৃত মোমিন মোল্লার ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দেড় বছর আগে রাশিয়ায় পাড়ি জমান আব্দুল কুদ্দুস। সেখানে তিনি সিনোপেক প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। পিতৃহীন কুদ্দুসের ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্য দিয়ে জীবন কেটেছে। পরিবারের মুখে হাসি ফোটানো এবং একটু ভালো থাকার আশায় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইনের প্রাথমিক গ্যাস সরবরাহ পরীক্ষা চলাকালে একটি সংযোগস্থলে পাইপ ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেটি ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ৩৫ জন বাংলাদেশি শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়।

ঘটনার পর নিখোঁজ বাংলাদেশি শ্রমিকদের মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার দুইজনের নাম উঠে আসে। তারা হলেন- আব্দুল কুদ্দুস ও পাংশা পৌরসভার চরমোদিপুর গ্রামের মনিরুল ইসলাম। পরে দুজনেরই সন্ধান পাওয়া যায়। তবে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) মারা যান।

আরও পড়ুন

আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই আব্দুল আলীম জানান, সন্ধ্যার দিকে তারা জানতে পারেন যে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা গেছেন। এখন তাদের পরিবারের একটাই চাওয়া— যেকোনো উপায়ে আব্দুল কুদ্দুসের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

এদিকে কুদ্দুসের মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম। বিশেষ করে ছেলের মৃত্যুর খবরে বৃদ্ধ মায়ের আহাজারিতে স্বজন ও প্রতিবেশীদের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠেছে।

পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কুদ্দুসের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

অন্যদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা পাংশা পৌরসভার চরমোদিপুর গ্রামের মনিরুল ইসলামেরও সন্ধান পাওয়া গেছে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত