ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
কসবা পৌর সুপার মার্কেটে ভাম্যামাণ আদালাতের অভিযান : ছবি আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেটে ভুয়া ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির অভিযোগে দুইটি কম্পিউটার দোকানিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) অভিযোগের ভিত্তিতে ভাম্যামাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, পৌর সুপার মার্কেটের বিভিন্ন কম্পিউটার দোকানে ভুয়া সনদ তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় দুইটি দোকানে কসবা পৌরসভার প্রশাসক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত এবং স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়। এসব সনদে নাম-ঠিকানা না থাকলেও স্মারক নম্বর ও তারিখ উল্লেখ ছিল, যা পরবর্তীতে বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত হয়ে থাকে।

আরও পড়ুন

এ ঘটনায় ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ব্রাদার্স কম্পিউটার’কে ২০ হাজার টাকা এবং ‘সাইফুল এন্ড রাকিব কম্পিউটার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

তিনি জানান, এসব কম্পিউটারের দোকান থেকে ভুয়া নথি তৈরি করে সরকারি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছিল, যা অত্যন্ত স্পর্শকাতর। তাই আজকে তাদের প্রাথমিক অবস্থায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা