ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে এলো ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের প্রস্তাব

কসবা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানাচ্ছেন এ অঞ্চলের মানুষ। এর মধ্যেই এবার কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে নতুন বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের কথা বলা হয়েছে।

কবির আহমেদ ভূঁইয়ার প্রস্তাব অনুযায়ী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এই তিন জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হলে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে তিনি জানান, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। প্রস্তাবিত বিভাগে তিন জেলার ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর সম্মিলিত আয়তন প্রায় ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি বলেও উল্লেখ করেন তিনি।

বিভাগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থাকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিভাগীয় সদর দপ্তর হিসেবে ব্রাহ্মণবাড়িয়াকে প্রস্তাব করার পক্ষে জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার বিষয়গুলো উল্লেখ করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে কবির আহমেদ ভূঁইয়া বলেন, তার এ প্রস্তাবের সঙ্গে অনেকের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি মনে করেন, তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন প্রয়োজন।

তবে তিনি তার এ প্রস্তাবকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান।
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবিকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী / সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়
ক্ষমতাচ্যুত পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না।
সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়
আরও পড়ুন
সাইবার নিরাপত্তার দায়িত্বে নতুন প্রধান নিয়োগ দিলেন ট্রাম্প
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার