ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে দফায় দফায় তুমুল সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চারজন বন্ধু। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জের ধরে দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে বিষয়টি মীমাংসা হলেও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুমুঠো ভাতের জন্য হাহাকার সব হারানো বৃদ্ধ দম্পতির
দুই ছেলের মৃত্যুর পর বড় ছেলের স্ত্রীও মারা গেছেন ক্যানসারে। রেখে গেছেন চার বছরের এতিম নাতি। সেই অবুঝ নাতিকে ভিক্ষা করে বড় করেছেন ৮৯ বছর বয়সী বৃদ্ধ হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তার। জীবনের শেষ প্রান্তে এসে আজ তারা বড়ই একাকী ও ন্যুব্জ। ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রামের এই বৃদ্ধ দম্পতির প্রতিদিনের লড়াই এখন কেবল দুমুঠো ভাতের জন্য।
দুমুঠো ভাতের জন্য হাহাকার সব হারানো বৃদ্ধ দম্পতির
পাইকগাছায় এইচএসসির ফল বিপর্যয়
খুলনার পাইকগাছায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ১০টি কলেজের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই পাসের হার আশানুরূপ নয়। সর্বোচ্চ পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার মাত্র ৩ দশমিক ৩৩ শতাংশ। এ ফলাফল উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
পাইকগাছায় এইচএসসির ফল বিপর্যয়
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার নিয়ে বিরোধের জেরে রোগীর সেবা বাদ দিয়ে এক সিনিয়র স্টাফ নার্সকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপর দুই নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
পাইকগাছায় ১০ দিনে খাদে পড়ল চার যানবাহন, আহত ২৬
খুলনার পাইকগাছায় সড়কে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও চালকদের অসচেতনতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে তিনটি যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন।
পাইকগাছায় ১০ দিনে খাদে পড়ল চার যানবাহন, আহত ২৬
কলারোয়ায় রাস্তা দখল করার ‘খেসারত’ দিলেন ৯ ব্যবসায়ী
সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার উপর পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করার দায়ে ৯ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ করে ধ্বংস করা হয়েছে।
কলারোয়ায় রাস্তা দখল করার ‘খেসারত’ দিলেন ৯ ব্যবসায়ী
আরও পড়ুন
সামনে এলো ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের প্রস্তাব
বাসে বদলে যাচ্ছে নিরাপত্তা, চালু হচ্ছে সংঘর্ষ প্রতিরোধ প্রযুক্তি
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক