ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে কয়েকটি দোকান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান, মোটর সাইকেল পার্টসের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, প্রথমে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটর সাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসী ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করতে থাকেন। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালকাব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও দুইটি ইউনিট রওনা দিয়েছিল। তবে এর আগেই চারটি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিদায়ী মাহফিল। এতে স্থানীয় ভক্তদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পীরগঞ্জ, দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকার জাকের ও ভক্তরা প্রায় দুই মাস ধরে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির প্রস্তুতি নেন। বিদায়ী মাহফিলের পর তারা আটরশি দরবার শরীফের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছাতে তাদের প্রায় ১৮ দিন সময় লাগবে বলে আয়োজকেরা জানিয়েছেন। দীর্ঘ এই যাত্রায় দলবদ্ধভাবে অংশ নেবেন ভক্তরা। তাদের সঙ্গে থাকবে বাঁশ দিয়ে তৈরি ওই ‘নজরানা ভুর’। এ আয়োজনকে কেন্দ্র করে শালপাড়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রনি বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছর পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভক্তদের নানা আয়োজন থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। দূর-দূরান্তের মানুষের যাতায়াতকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিদায়ী মাহফিলের সভাপতি আব্দুর সাত্তার মন্ডল বলেন, বিদায়ী মাহফিলের মধ্য দিয়ে আটরশি বিশ্ব ওরস শরীফে যাওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে পৌঁছানোর অপেক্ষা। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, আটরশি বিশ্ব ওরস শরীফ উপলক্ষে প্রতিবছরই এলাকায় ভক্তদের বিভিন্ন আয়োজন থাকে। এবারও শালপাড়া ঘাটে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরি করা হয়েছে। ভক্তরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের আয়োজন সম্পন্ন করেছেন। আরটিভি/এমএম
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
১৩ ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতির অভিযোগে অভিযোগে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬০ লাখ ৬৩ হাজার টাকা।
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ
মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু
পাঁচ হাজার টাকা চুরির অপবাদে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে নিয়ে অমানবিক নির্যাতনের পর গোয়ালঘরে পায়ে শিকল বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তার বিধবা মাও।
মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু
আরও পড়ুন
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
লোকালয়ে কীভাবে এল কুমির জানে না কেউ, খুঁজছে বন বিভাগ
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ