ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার আত্রাই নদীর তীরবর্তী বেদে পল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আরাফাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আকস্মিক দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে বেদে পল্লীর একটি বিশাল ইউক্লিপটাস গাছ উপড়ে যায়। গাছটি সরাসরি পল্লীর একটি পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতর বালিশে শুয়ে থাকা অবস্থায় আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর বাসিন্দাদের খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে পলিথিনের ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন। এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই থানার পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ ও পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা ও ৬০টি খৈয়া গোখরা। এছাড়া সাতটি দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
আরও পড়ুন
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল: ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ