ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে ৫৩ জন আহত 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
আহতদের দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি: আরটিভি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে একদিনে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজাম ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।

‎স্থানীয়রা জানান, একটি বা একাধিক পাগলা কুকুর হঠাৎ করে বিভিন্ন এলাকায় মানুষকে ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আক্রান্ত হন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং অনেকে ঘর থেকে বের হতে ভয় পান। আহতদের দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় রেবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।

আরও পড়ুন

‎সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরিন আকশিশ সামি বলেন, একদিনে এতসংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্তদের মধ্যে অনেকেই একাধিক স্থানে কামড়ের শিকার হয়েছেন। তাদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা পাগলা কুকুর শনাক্ত করে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপজেলা কর্মকর্তা ড. সাইদুর রহমান জানান, কুকুর মারা নিষেধ। পাগলা কুকুর শনাক্তে করে ধরার মতো কোনো আধুনিক সরঞ্জামও আমাদের কাছে নেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর টুপটুপ নামের ওই রিসোর্ট কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানা গেছে। 
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
ফরিদপুরের সদরপুরে হত্যা মামলায় আসামি হওয়ার পর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় একটি পরিবার। প্রায় পাঁচ মাস পর স্থায়ী জামিন পেয়ে বাড়িতে ফিরে তারা দেখতে পায়, ঘরের মালামাল এলোমেলো, মূল্যবান জিনিসপত্র নেই। 
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। 
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
আরও পড়ুন
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বারেক ব্যাপারীর বাদ্যযন্ত্রে তল্লাশি, লুকানো ছিল বিদেশি পিস্তল
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ