ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভোলার মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, মনপুরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান অভিজিত সরকার সুব্রত।

আরও পড়ুন

সভায় প্রতিটি নাগরিকের বিচারপ্রাপ্তি নিশ্চিৎকরন, অসচ্ছল ব্যক্তিদের আইনী সহায়তা নিশ্চিৎকরন, পারিবারিক কলহ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ, ভূমিবিরোধ নিষ্পত্তি সহ বিভিন্ন মামলায় বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন রাহাদ'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোহেল কবির, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাভোকেট হুমায়ুন কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেমিম মোল্লা, সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক তুষার কান্তি মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবি, শিক্ষক, রাজনীতিবিদ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়
মনপুরা প্রেসক্লাব সম্পাদকের বাবা মারা গেছেন
টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কেটে নিচ্ছেন নেতা, ঠেকানোর সাহস পাচ্ছে না কেউ!