ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন- মোহাম্মদ আরমান (৩০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪৪), হেলাল উদ্দিন (১৯) সহ আরও ২ জন আহত হয়েছেন। কামাল ও হেলাল আপন চাচা ভাতিজা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি স্ক্র্যাপ দোকানের সামনে ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে নামিয়ে রাখছিলেন ভটভটি চালক আরমান। এসময় হঠাৎ একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আরমান নিহত হন। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ দোকানের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা
আড্ডা, গান আর স্মৃতির ঠিকানা চবির ঝুপড়ি
চবিতে কর্মচারী নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ছাত্রশিবিরের প্রতিবাদ