ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাফেজ রেজাউল হান্নান নামে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক।

রোববার (৩ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল হান্নান।

আরও পড়ুন

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শিশুটি এবং তার পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও ৪০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ নাজমুল তানজিরুল ইসলাম (৩০) ও মো. সজিব (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর এসব সংকট মোকাবিলা করে আসছেন উপকূলীয় খুলনার পাইকগাছার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এলাকার টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা।
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরও পড়ুন
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিককে ইউএনওর হুমকি
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর