ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
লিমন মিয়া : ছবি : আরটিভি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে লিমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের বাসিন্দা গোফফার আলী সকালে বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে জামদানী গ্রামের নিজ জমি থেকে পাকা ধান আনতে যান। ধান নিয়ে দুপুরে ফেরার সময় নদীর মাঝামাঝি পৌঁছালে তীব্র স্রোত ও পানির ঘূর্ণিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ডুবে যেতে থাকেন। বাঁচার জন্য চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।

আরও পড়ুন

এ সময় বাবার চিৎকার শুনে নদীর তীরে থাকা ছেলে লিমন মিয়া দ্রুত পানিতে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, লিমন সাঁতারে ততটা পারদর্শী না হলেও বাবাকে বাঁচানোর তাগিদে কোনো কিছু না ভেবেই নদীতে নেমে পড়েন। কিন্তু স্রোত অত্যন্ত প্রবল হওয়ায় বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি পানির নিচে তলিয়ে যান।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর লিমনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত লিমন মিয়া সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তিনি এক সন্তানের জনক। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

এলাকাবাসী জানান, আখিরা নদীতে উজান থেকে নেমে আসা পানির কারণে স্রোত অনেক বেড়ে গেছে। নদী পারাপারে কোনো সেতু বা নিরাপদ ব্যবস্থা না থাকায় প্রায়ই এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন। তারা দ্রুত সেখানে একটি সেতু নির্মাণসহ নিরাপদ পারাপারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি। বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। আরটিভি/এসআর
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম হাটহাজারী উপজেলা থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ধলই ইউনিয়ন সভাপতি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস সম্পর্কে নাছির তথ্য দিয়েছে। তার বন্ধু রাউজানের মো. তৈয়ব তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে। আরটিভি/এসআর
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৩০ শতাংশ জমির ফলসহ কলাগাছ কেটে ফেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
আরও পড়ুন
৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা