ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে মানুষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: আরটিভি

পণ্যবাহী ট্রাক উলটে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

শনিবার (৯ মে) ভোর থেকে ওই মহাসড়কের চট্টগ্রামগামী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

এ বিষয়ে মুন্সীগঞ্জ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, শনিবার ভোরে চট্টগ্রামগামী লেনের ভিটিকান্দি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উলটে যায়। এতে ট্রাকে থাকা পণ্য মহাসড়কে ছিটকে পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে ভবেরচর থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে পণ্য অপসারণ ও দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। ইতোমধ্যেই মহাসড়ক থেকে পণ্য ও ট্রাক সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ