ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লৌহজংয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহুরি-বালিগাঁও-তালতলা খালের ভাঙন রোধ ও চাঁদাবাজি বন্ধে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাছের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক জাহিদ হাসান, নৌ পুলিশের মাওয়া ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম, বাল্কহেড মালিক সমিতির সভাপতি মো. বুলু, বাল্কহেড লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, গাওদিয়া ইউপি বিএনপির সভাপতি শাহ আলম সিকদার, খিদির পাড়া বিএনপি সভাপতি আতিকুজ্জামান লাভু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশে এ খালে বালুবাহী বাল্কহেডগুলো চলাচল বন্ধ ছিল। অতিসম্প্রতি কিছু অসাধু লোকজনের যোগসাজশে এ খাল দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল করে। এতে খাল পাড়ে দুপাশের বাড়িঘর ভেঙে পড়ছে। ফলে ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। বাল্কহেডগুলো চলাচলে কিছুসংখ্যক লোক তাদের কাছ থেকে ব্যাপকহারে চাঁদা নিয়ে এগুলো চলাচলের সুযোগ করে দিচ্ছে। তাই কী করে এ চাঁদাবাজি ও বাল্কহেড বন্ধ রাখা যায় এ নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, বিআইডব্লিউটিএর টোল ঘর বন্ধ করতে হবে। নতুবা এই ঘরে টোল দিয়ে বাল্কহেডগুলো খালে চলাচলের চেষ্টা করবে। কোনোভাবেই এ খাল দিয়ে বাল্কহেড চলাচল করতে দেওয়া যাবে না।

সবার বক্তব্য শোনার পর তাৎক্ষণিক সিদ্ধান্তে ইউএনও জানান, সোমবার থেকে এ খালে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিআইডব্লিউটিএ ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কোনো বাল্কহেড এ খাল দিয়ে প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেপ্তার
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত