ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিন্ডিকেটের তাণ্ডব, ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলনের মহোৎসব

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:২১ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প এখন যেন নদী রক্ষার বদলে বালু বাণিজ্যের মহোৎসবে পরিণত হয়েছে। নিলামের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের নীরবতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে ২০১৮ সালে খনন প্রকল্প শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুন মাসে। তবে রহস্যজনকভাবে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই দীর্ঘসূত্রতার সুযোগেই নদীজুড়ে গড়ে উঠেছে শক্তিশালী বালু সিন্ডিকেট।

জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর বালু বিক্রির নিলামের মেয়াদ শেষ হলেও ময়মনসিংহ সদরের অন্তত ২০ থেকে ২৫টি স্পট ছাড়া নগরীর ঘুণ্টি এলাকায় সারিসারি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে দিন-রাত চলছে বালু উত্তোলন।

পুলিশ লাইনের পেছনের একটি স্পটে গিয়ে দেখা যায়, সরকারি মেয়াদ শেষ হওয়ার পরও নদীর গভীর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীতীরের বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঝুঁকিতে পড়েছে শতাধিক পরিবারের বসতভিটা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত ড্রেজার বন্ধ করে পালিয়ে যায়। পরে সদর ভূমি অফিসের পৌর নায়েব এসে সাময়িকভাবে ড্রেজার সরিয়ে দেন।

অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএর সরকারি ড্রেজারের সামনেই বসানো হয়েছে অবৈধ প্রাইভেট ড্রেজার।

আরও পড়ুন

তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও সময় বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ইজারাদারদের বালু বিক্রির সময় বাড়ানো হয়নি। আবেদন পড়েছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে। মেয়াদ শেষে যারা বালু বিক্রি বা ব্যক্তিগত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, নদীর পাড় ভাঙতেছে। ঘরবাড়ি নিয়ে আতঙ্কে আছি।

অন্যদিকে এক শ্রমিক বলেন, আমরা ইজারাদারের নির্দেশেই বালু তুলতেছি।

অভিযুক্ত ব্যবসায়ী রফিকুজ্জামান তপন দাবি করেন, তেল সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়মতো বালু সরানো সম্ভব হয়নি। এজন্য সময় বৃদ্ধির আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত ড্রেজার দিয়ে নদীর পাড় রক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহের সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, নদী খননের চেয়ে এখানে বালু বিক্রির উৎসব চলছে। এভাবে চলতে থাকলে পুরাতন ব্রহ্মপুত্র আর কখনো আগের অবস্থায় ফিরতে পারবে না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু