ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টা থেকে ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৭টি ড্রেজার মেশিন বিকল করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ -এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নদী খননের নামে বালু বিক্রি বা খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক সৌন্দর্য ও যৌবনের তরঙ্গ আমরা আগের মতো ফিরে পেতে চাই। নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানের বিষয়ে সচেতন মহল সাধুবাদ জানিয়ে বলেন, শুধু অবৈধ ড্রেজারের বালু বন্ধ করে সুফল আসবে না। এখানে নদী খননের বালু যাদের ইজারা দেওয়া হয়েছে তাদের ইজারা মেয়াদ শেষ হলেও তারা এখনো নদীর বালু বিক্রি করছে। পাশাপাশি এ চক্রটি ইজারা মেয়াদ বাড়ানোর জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সাথে যোগাযোগ করছেন।

আরও পড়ুন

এই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
আরও পড়ুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা