
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভূগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্ব্যবহার করে। এবং সেখানে দায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
এছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। উল্টো অভিযোগকারী রেজাউল করিমের বিরুদ্ধে হুমকি প্রদান করার কথা বলেন তিনি।
আরটিভি/এমএইচজে




