ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ৫ খুন, চিকিৎসকের লোমহর্ষক বর্ণনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসকরা। প্রতিবেদনে হত্যাকাণ্ডের ভয়াবহ ও নির্মম কিছু তথ্য উঠে এসেছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক জানান, নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা এবং দুই মেয়ে মীম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এছাড়া তাদের শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছোট মেয়ে ফারিয়াকে ঘরের মেঝেতে ফেলে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকরা জানান, স্ত্রী শারমিন খানমকে হত্যার আগে তার দুই হাত ও মুখ বেঁধে রাখা হয়েছিল।

ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক বলেন, হত্যার আগে নিহতদের কোনো চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়েছিল কিনা তা নিশ্চিত হতে নিহতদের পাকস্থলীর খাবারের নমুনা, ঘরে পাওয়া নেশাজাতীয় দ্রব্যের বোতল, রান্না করা সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নিহত শারমিনের বাবা বাদী হয়ে তার স্বামী ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত ফোরকান মোল্লাকে গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

উল্লেখ্য, শনিবার(৯মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি বাড়ির নিচতলার দুটি কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা মূলত গোপালগঞ্জ জেলা সদর এলাকার বাসিন্দা ছিলেন এবং জীবিকার তাগিদে গাজীপুরে বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে হত্যা করে অভিযুক্ত ফোরকান মিয়া। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে সবাইকে হত্যার কথা লেখা ছিল। এছাড়া স্ত্রীর বিরুদ্ধে লেখা একটি অভিযোগপত্রও পাওয়া গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
আরও পড়ুন
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান রাজ্জাক, অতঃপর...
অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
হাওলাতি টাকা সুদসহ আদায়ের পর প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ