বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে মিলল যুবকের মরদেহ, ঘটনা কী

আরটিভি নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৪:১২ পিএম


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে মিলল যুবকের মরদেহ, ঘটনা কী
নিহত আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) রাতে আমিন মোহাম্মদ হাউজিং এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাউদকান্দি গ্রামের কেরামত উল্লার ছেলে। 

জানা গেছে, তিনি প্রায় তিন বছর আগে বিদেশ থেকে দেশে ফেরেন এবং এরপর থেকে বেকার ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে বিরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই কক্ষে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন যুবক ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল। পরে বাড়ির মালিক দরজা খোলা দেখে ভেতরে গিয়ে টয়লেটে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

বাড়ির মালিক জানান, কয়েক মাস আগে ড্যাফোডিলের শিক্ষার্থী ফাহিম ফ্ল্যাটটি ভাড়া নেন। ঘটনার দিন রাতে ফ্ল্যাটে একাধিক যুবক আসা-যাওয়া করছিল বলে সন্দেহ হয়। পরে তিনি গিয়ে ফ্ল্যাটে কাউকে না পেয়ে টয়লেটে মরদেহ দেখতে পান।

আরও পড়ুন

ঘটনার পর থেকে ভাড়াটিয়া ফাহিম পলাতক রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission