ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৫তম শাখার উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এটি ব্যাংকটির দেশব্যাপী নেটওয়ার্কের ৩৫তম শাখা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ফটিকছড়ি উপজেলার বিবিরহাটস্থ কলেজ রোডের আবদুল সালাম মার্কেটে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই শাখাটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কে.এম.আওলাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাখা ব্যবস্থাপক এইচ এম সালাহউদ্দিন, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মেম্বার, বাংলাদেশ জুয়েলারি সমিতি ফটিকছড়ি শাখার সভাপতি স্বপন কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারেক, বিশিষ্ট ব্যক্তি- জাহিদুল হাছান চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী ও জেএম তাওহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং নিরাপত্তা এবং লোন বা ঋণ সুবিধার বিষয়ে বিশেষ আলোকপাত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ আধুনিক, সুরক্ষিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার নিরাপত্তা দ্বারা নিয়ন্ত্রিত। ফলে গ্রাহকরা কোনো ঝুঁকি ছাড়াই নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন।

লোন বা ঋণ সুবিধার বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ফটিকছড়ির স্থানীয় ব্যবসা, কুটির শিল্প এবং কৃষি খাতের বিকাশের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। সহজ শর্তে ও স্বল্প সুদে ক্ষুদ্র ও মাঝারি (SME) নারী ও পুরুষ উদ্যোক্তাদের লোন দেওয়া হবে। এছাড়া প্রবাসী রেমিট্যান্সের বিপরীতে বিশেষ বিনিয়োগ সুবিধা এবং জরুরি ব্যক্তিগত ঋণের সুবিধাও এই শাখা থেকে সরাসরি পাওয়া যাবে।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে কে.এম. আওলাদ হোসেন বলেন, আমরা কেবল ব্যাংকিং করতে আসিনি, ফটিকছড়ির অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে এসেছি। স্থানীয় ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী দ্রুততম সময়ে লোন প্রসেসিংয়ের ব্যবস্থা করবে এই শাখা।

নতুন এই শাখায় সব ধরনের আধুনিক সাধারণ ব্যাংকিং, দ্রুত রেমিট্যান্স সেবা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোসহ বিশেষ গ্রাহক সেবা পাওয়া যাবে বলে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে ইয়াবা নিয়ে তিনি নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা, পান ও সিগারেটের দোকানের সামনে সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থীশিবিরের মো. আলী হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি ও এসআরবি-১১, সিপিসি-৩-এর সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ আলমকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। আসামির ভাষ্য অনুযায়ী, শরণার্থীশিবির থেকে ইয়াবা সংগ্রহ করে হাতিয়ায় নেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। তবে ইয়াবাগুলো কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং হাতিয়ায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে। আরটিভি/টিআর
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। 
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
আরও পড়ুন
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮