ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
শ্যামল বরন দাশ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে কাজ করার ক্ষেত্রে তার ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে আধুনিক আর্থিক সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে এমএফএস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিসের মতো খাতে তিনি সফলভাবে কাজ করেছেন।

‘উপায়’-এ যোগদানের আগে তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘নগদ’-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং দক্ষ কর্মীদল গঠনে তাঁর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

আরও পড়ুন

শিক্ষাজীবনে শ্যামল বরন দাশ ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, কর্নেল ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের মতো বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে পেশাগত ডিগ্রি ও সনদ নিয়েছেন।

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (‘উপায়’) পরিচালনা পর্ষদ তাকে সাদরে গ্রহণ করেছে। পর্ষদের আশা, শ্যামল বরন দাশের দক্ষ নেতৃত্বে ‘উপায়’ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আগামী দিনে গ্রাহকদের আরও আধুনিক ও উন্নত সেবা দিতে সক্ষম হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
উপায়ে চাকরির সুযোগ, নেই বয়সসীমা 
ওষুধ নয়, প্রাকৃতিক ভাবেই বাড়ান পুরুষের শারীরিক সক্ষমতা
বর্ষার জ্বর-সর্দিতে আরাম দেবে ঘরোয়া ৩ পানীয়
শরীরে পানিশূন্যতা? অবহেলা নয়, চিনে নিন লক্ষণ ও বাঁচার উপায়