ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে ময়মনসিংহ থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হবে : রেল প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ থেকে সিলেট অথবা ময়মনসিংহ থেকে ঢাকার রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রেলপথের যাত্রী সেবা নিশ্চিত করতে ময়মনসিংহ রেল স্টেশনটি আধুনিকায়নের লক্ষ্যে যাত্রীসেড, বিশ্রামাগার, পাবলিক টয়লেট এবং নামাজখানা স্থাপন করা হবে। অর্থাৎ যা করলে রেল সেবা নিশ্চিত হবে, আমরা তা করবো।

তিনি বৃহস্পতিবার(১৪মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাচারিঘাট এলাকায় বেইলি ব্রিজ এবং নগরীর উপযুক্ত স্থানে ৩টি ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়াও বর্তমানে ময়মনসিংহে বন্ধ থাকা মোহনগঞ্জ ট্রেন চালু এবং ট্রেনের কোচ বৃদ্ধি করা হবে।

তিনি জানান, উপযুক্ত সমীক্ষার মাধ্যমে ময়মনসিংহ নগরীর যানজট নিরসনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নগরীর চরপাড়া এলাকায় একটি ইউল্যাব স্থাপন করা হবে।

সভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, শুধু স্বপ্ন দেখানো নয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান। ইতোমধ্যে তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছেন। বর্তমান সরকারের বয়স মাত্র ৩ মাস। এই সময়ের মধ্যেই স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এর আগে আজ সকালে ময়মনসিংহ নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপনের জায়গা, চরপাড়া এলাকায় ইউল্যাব স্থাপনের জায়গা এবং বেহাল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

সভার শুরুতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বস্তিবাসী এবং দরিদ্র পরিবারের সদস্যদের জন্য প্রায় ৭ হাজার স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী