ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ‘সম্রাট’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের কোরবানির হাটে এবার আলোচনার কেন্দ্রে রয়েছে বিশাল আকৃতির ষাঁড় ‘সম্রাট’। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ধূসর রঙের ষাঁড়টিকে। প্রায় ১০ ফুট লম্বা, ৫ ফুট উচ্চতার সম্রাটের ওজন প্রায় ৩০ মণ বা ১১২৫ কেজি। আদর আর যত্নে বেড়ে ওঠা এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।

সম্রাটের মালিক দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সীমান্তবর্তী হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। ব্যবসার পাশাপাশি শখের বসে উন্নত জাতের গরু পালন করেন তিনি। তার খামারে বর্তমানে সম্রাটসহ আরও ১০টি উন্নত জাতের গরু রয়েছে।

শান্ত স্বভাবের শাহীওয়াল-ফ্রিজিয়ান ক্রস জাতের সম্রাটকে প্রায় দুই বছর ধরে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। খড়, ঘাস, ছোলা, মসুর ডাল, ভুসি, ভুট্টার আটা, খৈল, খুদের ভাত, ধানের গুঁড়া ও চিটাগুড়ের পাশাপাশি মাঝে-মধ্যে কাঁচাকলা, গাজর, আপেল, কাঁঠাল ও বাঁধাকপির মতো ফলমূলও খাওয়ানো হয় তাকে।

পরিবারের সদস্যদের দাবি, সম্রাটকে পরিবারের সন্তানের মতোই যত্ন করা হয়। নাম ধরে ডাকলে সে সাড়া দেয় বলেও জানান তারা। প্রতিদিন ৩ থেকে ৪ বার গোসল করানো হয় সম্রাটকে। তার থাকার জায়গায় সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়েও বাতাস করা হয়। সম্রাটের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ৮০০ থেকে ১ হাজার টাকা।

আরও পড়ুন

খামারি আব্দুর রাজ্জাক বলেন, অনেক মায়া আর ভালোবাসা দিয়ে সম্রাটকে বড় করেছি। বিক্রি করতে কষ্ট হবে। তারপরও কোরবানির ঈদ উপলক্ষে ১২ লাখ টাকা দাম চেয়েছি। আলোচনা সাপেক্ষে কিছুটা কম-বেশি হতে পারে।

বিশাল আকৃতির কারণে হাটে নেওয়া কষ্টকর হওয়ায় বাড়ি থেকেই সম্রাটকে বিক্রি করতে চান তিনি। স্থানীয়দের ধারণা, আকার-আকৃতি ও পরিচর্যার কারণে এবার কোরবানির বাজারে অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ‘সম্রাট’।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
মালদ্বীপে যাওয়ার পরদিনই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা