ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:০২ পিএম
শুক্লা সেন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত শুক্লা মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

শুক্লা সেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষ্মী রানী সিনহার মেয়ে। চাকরির সুবাদে তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্লা সেন চাকরির সুবাদে মুসলিম কোয়ার্টার এলাকার ভাড়া বাসায় একা বসবাস করতেন। বুধবার দীর্ঘ সময় তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। অনেক ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ না পেয়ে তারা জানলা দিয়ে ভেতরে শুক্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও বিষয়, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) আহত হয়েছেন।
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘জাতীয় নজরুল উৎসব’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিমন্ত্রীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি জানান, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথমে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব, যেখানে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করবেন। এ ছাড়া যোগ্য ব্যক্তিদের একুশে পদক প্রদান এবং বাংলা একাডেমির উদ্যোগে ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নেবে বলে জানান তিনি। বক্তব্য পর্ব শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইসউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় নজরুল উৎসবের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আরও বিস্তৃত হতে পারে। আরটিভি/টিআর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
৫ দিনের জন্য সাজেকে অবরোধ প্রত্যাহার
১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
৫ দিনের জন্য সাজেকে অবরোধ প্রত্যাহার
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
আরও পড়ুন
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার