ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রুবেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
রুবেল মিয়া : ছবি সংগৃহীত

কুমিল্লার হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন উল্টে চালক রুবেল মিয়া (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালের দিকে হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোমনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া নসিমন উল্টে চালক নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে।

আরও পড়ুন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজের নসিমন নিয়ে মুরগি আনার উদ্দেশে বাঞ্ছারামপুর উপজেলার দিকে রওনা দেন রুবেল। পথে হোমনা পৌরসভার বাঘমারা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে নসিমনটি সড়কের পাশে উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রুবেল।

এ সময় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
আরও পড়ুন
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা