ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে মুক্তিপণ আদায়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:০৬ এএম
প্রতীকী ছবি

গাজীপুর কালিয়াকৈরে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপন আদায় করেছে অপরাহানকারীরা। পরে তাকে চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুরে তাকে মাইক্রোবাস থেকে ফেলে দেয়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪মে) বিকেল সাড়ে পাচঁটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

আহত কর্মকর্তার নাম আব্দুস সবুর। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন।

আরও পড়ুন

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাসে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। মাইক্রোবাসে ভেতরে থাকা কয়েকজন লোক জোর করে উঠিয়ে নিয়ে যায়।

অপহরণের পর চলন্ত মাইক্রোবাসের ভেতরেই টানা প্রায় চার ঘণ্টা ধরে আব্দুস সবুরের ওপর শারীরিক নির্যাতন চালায় অপহরণকারীরা। মারধরের এক পর্যায়ে তারা মোবাইল ফোনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে নেয়। কাঙিক্ষত টাকা হাতে পাওয়ার পর রাত ১০টার দিকে তারা গুরুতর আহত ওই ব্যাংক কর্মকর্তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন সড়কের পাশে গুরুতর জখম ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। প্রকাশ্য দিবালোকে এমন অভিনব ও দুঃসাহসিক অপহরণের ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অপহরণকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক
ঢাকার ধামরাইয়ে গভীর রাতে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবকের মৃত্যু
আরও পড়ুন
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ