ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুগন্ধি আতপ চালের ভাত খেয়ে পেট ভরে সম্রাটের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘সম্রাট’ নামের এক বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়। প্রায় ১,১০০ কেজি ওজনের এই দানবাকৃতির গরুটিকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বাজার ও খামার এলাকায় ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

মাটিরাঙ্গা বাজার সংলগ্ন ‘শেঠ এগ্রো ফার্মস লিমিটেড’-এ দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হচ্ছে এই ষাঁড়টি। খামার মালিক সোলায়মান শেঠ জানান, প্রায় ৩০ মাস আগে চট্টগ্রামের একটি ডেইরি ফার্ম থেকে বাছুরটি সংগ্রহ করা হয়। বর্তমানে এটি খামারের সবচেয়ে আকর্ষণীয় গবাদিপশু হিসেবে পরিচিত।

খামার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘সম্রাট’-এর দৈনিক খাদ্যতালিকায় রয়েছে খড়, কাঁচা ঘাস, দানাদার খাবার, চিটাগুড়, খইল, গম ও ছোলার ভুসি। পাশাপাশি তার প্রিয় খাবার হিসেবে সুগন্ধি আতপ চালের ভাত প্রতিদিন রান্না করে খাওয়ানো হয়, যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। খামার সূত্র জানায়, শুধুমাত্র এই ষাঁড়টির দৈনিক খাদ্য খরচ প্রায় ২,০০০ টাকা।

খামার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের স্টেরয়েড বা কৃত্রিম মোটাতাজাকরণ উপাদান ছাড়াই সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাদ্য ব্যবস্থাপনায় গরুটিকে লালন-পালন করা হয়েছে। নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে দিনে তিনবার গোসল করানো হয় এবং সার্বক্ষণিক পরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় তাকে।

স্থানীয়ভাবে খামারটি ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ‘সম্রাট’-কে দেখতে ভিড় করছেন।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজীর দেউড়ি বড় গরুর হাটে ‘সম্রাট’-কে বিক্রির জন্য তোলা হবে। ষাঁড়টির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা জানান, খামারটিতে সব পশুকে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে দেশীয় খাদ্যের মাধ্যমে লালন-পালন করা হচ্ছে। তিনি বলেন, প্রাকৃতিক পরিচর্যা, সুষম খাদ্য এবং উপযুক্ত পরিবেশই পশুটির স্বাস্থ্যকর ও আকর্ষণীয় শারীরিক গঠনের মূল কারণ।

এদিকে ঈদুল আজহা সামনে রেখে মাটিরাঙ্গা ও আশপাশের হাটগুলোতে কোরবানির পশুর বেচাকেনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার দেশি গরুর চাহিদা তুলনামূলক বেশি এবং বাজারে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে।

খামার শ্রমিকরা আশা করছেন, ব্যতিক্রমী আকৃতি ও শান্ত স্বভাবের কারণে ‘সম্রাট’ এবারের কোরবানির হাটে ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
গাজীপুরে ‘মাদক সম্রাট’ মাইদুলসহ গ্রেপ্তার ৬
বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস আজ