ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মৃগী রোগে অচেতন চালক, ভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা

ইউএনবি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৩১ পিএম
ভুক্তভোগী ভ্যানচালক কলম সর্দার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের কালীচরণপুর এলাকায় মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়া এক ভ্যানচালকের ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকালে ভ্যানচালক কলম সর্দারের (৪০) সঙ্গে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক বর্তমানে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন কলম সর্দার। শহরে যাওয়ার পথে হঠাৎ তার তীব্র মৃগী রোগের কাঁপুনি শুরু হয়। কিছুক্ষণ পর তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন। এ সুযোগে আশপাশে থাকা কিছু দুর্বৃত্ত তার ভ্যানটি চুরি করে নিয়ে যান।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে আরেকজন ভ্যানচালক কলম সর্দারকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় এনে ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।

কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বেডে নিজের অবস্থান বুঝতে পারেন কলম সর্দার। পরে তিনি জানতে পারেন, যে ভ্যান চালিয়ে তিনি স্ত্রী-সন্তানের ভরণপোষণ করতেন, সেটি চুরি হয়ে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে কলম সর্দার বলেন, আমি গরিব মানুষ। মৃগী রোগের কারণে প্রায়ই শরীর কাঁপতে থাকে। আজও ভ্যান চালানোর সময় হঠাৎ রোগটা বেড়ে যায়, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে শুনছি আমার ভ্যানটা কারা যেন নিয়ে গেছে। এখন আমি কীভাবে বাঁচব, পরিবারকে কী খাওয়াব?

আরও পড়ুন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন ঢালি জানান, সোমবার সকালে কলম সর্দারকে হাসপাতালে আনার সময় তার স্বাভাবিক জ্ঞান ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাকে হয়ত অজ্ঞান পার্টির সদস্যরা কোনো চেতনানাশক খাইয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ও রোগীর ইতিহাস জেনে নিশ্চিত হওয়া গেছে, তাকে কোনো চেতনানাশক দেওয়া হয়নি। মূলত তিনি তীব্র মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার সুযোগ নিয়ে কোনো চক্র তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।

বর্তমানে কলম সর্দার আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান এই চিকিৎসক।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম