ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:৩০ পিএম
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি: আরটিভি

ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের এ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।

আরও পড়ুন

এ সময় উপজেলার সব ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মধ্যে ৮ কেজি মশুর ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা, ৪ কেজি লবনসহ মোট ৫৪ কেজি খাদ্যসামগ্রী বিতরণ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
আরও পড়ুন
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর নিম্নচাপ
এক পাঙাশের দাম ২০ হাজার টাকা
সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার ৫০০ বস্তা চাল-গম-ধান গায়েব, অতঃপর...