ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ছাগলের দাঁত তুলে কোরবানির পশু হিসেবে বিক্রির চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে কোরবানির পশু হিসেবে বিক্রির উদ্দেশ্যে একটি ছাগলের দাঁত তুলে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পৌরসভার জামে মসজিদ রোড এলাকা থেকে লিটন নামের এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন তারা।

অভিযুক্তরা জানান, ছাগলের দাঁত নড়বড়ে হওয়ায় সেটি তুলে ফেলা হয়েছে এবং পরে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে, মানুষের ডেন্টাল চেম্বারে কেন ছাগলের দাঁত তোলা হয়েছে জানতে চাইলে তারা বলেন, এখানে দাঁত তোলা হয় শুনেই এসেছি।

আরও পড়ুন

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয়। কাঁচা দাঁত তুলে পশুর বয়স গোপন করা যেমন প্রতারণা, তেমনি এটি প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। একই সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তুলে আবার মানুষের চিকিৎসা করা হলে তা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়।

আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, ওই সময় আমি চেম্বারে উপস্থিত ছিলাম না। আমার প্রতিষ্ঠানের এক কর্মচারী না বুঝে ছাগলের দাঁত তুলে ফেলেছে।

দাঁত তোলার কথা স্বীকার করে রাকিব নামের এক ব্যক্তি বলেন, আমার পরিচিত একজন ছাগলটি নিয়ে আসায় দাঁত তুলেছি। তবে, এর জন্য কোনো টাকা নেওয়া হয়নি।

ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুরের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিদ্যুৎ হাওলাদার (৪৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৭ আগস্ট সদরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির নম্বর ১/১৫০। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৩২, ৪৩৫, ৪৩৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে। এতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, হামলা ও সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। আরটিভি/এমএইচজে
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ঝুট গুদামে আগুন
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পরকীয়া প্রেমিকার মেসেজ পেয়ে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে হাজির মাসুদ, অতঃপর...
স্ত্রীর পরকীয়া প্রেমিককে ধরতে নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকায় এক অভিনব কৌশল অবলম্বন করেছেন এক স্বামী।
পরকীয়া প্রেমিকার মেসেজ পেয়ে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে হাজির মাসুদ, অতঃপর...
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। 
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
আরও পড়ুন
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী