ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুরন্ত ও আক্রমণাত্মক ‘এমবাপ্পের’ দাম ১০ লাখ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:৩১ পিএম
চট্টগ্রামে মুররাহ জাতের মহিষ যা ‘এমবাপ্পে’ নামে নজর কাড়ছে : ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটে মানুষের নামে পশুর চমক যেন থামছেই না। কখনো রাজনীতিবীদ ‘ট্রাম্প-নেতানিয়াহু’, কখনো ‘শালা-দুলাভাই’ কখনো আবার ‘নোয়াখালীর বস’ নামে পশু উঠেছে হাটে। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে নজর কাড়ছে ‘এমবাপ্পে’! আলোচিত বিশাল আকৃতির কালো মহিষ হাটে এনেছেন খামারি মো. রাসেল।

ভারতের মুররাহ জাতের এই মহিষটি তিন বছর আগে রাসেলের খামারেই জন্ম নেয়। বর্তমানে মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি।

রাসেল এগ্রো খামারের স্বত্বাধিকারী রাসেল জানান, এটি বিরল ‘মুররাহ’ জাতের মহিষ। এমবাপ্পের মতো গায়ের রঙ কালো, দূরন্ত চালাক ও আক্রমণাত্মক, অল্প বয়সেই বেড়ে উঠেছে এই মহিষ- তাই শখের বশে এই নামকরণ করা হয়েছে।

রাসেল আরও জানান, মহিষটার দাম হাকানো হয়েছে ১০ লাখ, ক্রেতারা ৭ লাখ-সাড়ে ৭ লাখ পর্যন্ত উঠেছে। রাসেলের খামার থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০টি গরু মহিষ বিক্রি করা হয়। এসব গরু মহিষের দাম ২ লাখ থেকে ৮ লাখ পর্যন্ত হয়।

আরও পড়ুন

এদিকে আনোয়ারার ঐতিহ্যবাহী পশুর বাজার সরকার হাট ঘুরে দেখা গেছে গরুর পাশাপাশি মহিষও রয়েছে প্রচুর। জিলহজ মাসের ১ তারিখ থেকেই প্রতিদিন গড়ে বিক্রি হয় কয়েক হাজার গরু-মহিষ। তবে শুক্র ও সোমবার সপ্তাহিক বাজারের দিন সব চেয়ে বেশি বিক্রি হয়। আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া ছাড়াও চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা কোরবানী পশু নিতে আসে এই বাজারে।

প্রতিটি গরু ৮০ হাজার থেকে ৭ লাখ পর্যন্ত এবং মহিষ ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত রয়েছে। মধ্যবিত্তরা মনের মতো করে পশু কেনার ব্যবস্থা রয়েছে এই বাজারে।

চট্টগ্রাম নগর থেকে আসা নাজিম উদ্দিন জানান, কয়েক বছর থেকেই আমি সরকার হাট থেকে কোরবানির পশু ক্রয় করছি। এ বছর ৯ লাখ টাকায় ৩টি গরু নিয়েছি।

আরও পড়ুন

সরকার হাটের ইজারাদার ক্যাপটেন নুর মোহাম্মদ জানান, এ বাজারে প্রতিদিন ১০০ থেকে হজারের উপরে পশু বিক্রি হয়। অন্যান্য বাজারের চেয়ে হাসিল কম হওয়ায় এবাজারে দূর-দূরান্ত থেকে ক্রেতারা পশু নিতে আসে। বাজারের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামরা, পুলিশ ও ভলান্টিয়ার রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, কোরবানিকে সামনে রেখে হাট-বাজারের পাশাপশি সড়কেও পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ থানায় আসেনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ট্রফি না জিতলেও নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেছেন এমবাপ্পে
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো