ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
ঘন কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম। ছবি: সংগৃহীত

দুই দিন বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রামে রাস্তা-ঘাটসহ চারপাশ। জেলায় দিন দিন কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। গভীর রাত থেকে বৃষ্টির মতো ঝরছে শিশির। শিশিরে ভিজে গেছে পিচ ঢালা সড়ক ।

ঘন কুয়াশার কারনে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশা আর শীত বাড়ায় কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে শিশু বৃদ্ধসহ খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলাম জানান, আজ (২৪ নভেম্বর) অরিরিক্ত কুয়াশা পড়ায় ভ্যান নিয়ে বের হতে কষ্ট হচ্ছে। ভ্যানে মালামাল তুলতেও সমস্যা হচ্ছে। একই এলাকার ইনসাব আলী জানান, এখন ইরি-বোরো মৌসুমের বীজতলা প্রস্তুতের সময়, এই সময় যদি বেশী কুয়াশা আর শীত পড়ে তাহলে চারা গজাতে সমস্যা হবে।

এদিকে বৃষ্টির পর কুয়াশা আর শীতে কষ্ট বেড়েছে শিশু ও বৃদ্ধ মানুষের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এসব বয়েসের মানুষ। বিশেষ করে সর্দি-কাশি,জ্বরসহ নানা রোগ। চিকিৎসকরা বলছেন, শিশু ও বৃদ্ধ ব্যাক্তিদের এসময় বাড়তি যত্ন নিতে হবে।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর‌্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ (২৪ নভেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা রয়েছে। এখন দিন দিন তাপমাত্রা কমে পুরোদমে শীত পড়বে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত
উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে এ দুটি কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায়।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
নেত্রকোনার খালিয়াজুরীতে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
আরও পড়ুন
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!