ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার নারায়ণগঞ্জে ‘শালা-দুলাভাই’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৫১ পিএম
নারায়ণগঞ্জের আর কে এগ্রো ফার্মায় কুরবানির গরু ‘শালা-দুলাভাই’। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে দুটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রেখে আলোচনায় এসেছেন দুই খামারি। সেই ধারাবাহিকতায় এবার আত্মীয়তার সম্পর্ককে কেন্দ্র করে ‘শালা-দুলাভাই’ নামের দুই গরু ঈদের আমেজ নতুন মাত্রা যোগ করেছে।

কোরবানির আর মাত্র কয়েক দিন বাকি। কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুরহাট ও খামারে দেখা যায় নানা ব্যতিক্রমী আয়োজন। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা গরু বা মহিষের নাম রাখেন নানা ঢঙে। কখনও বাহুবলী, কখনও ডন, আবার কখনও আন্তর্জাতিক তারকা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও রাখা হয় পশুর নাম।

তবে এবার নারায়ণগঞ্জে এক খামারে দেখা মিলেছে একেবারে বাঙালি পারিবারিক সম্পর্কের মজার দুই চরিত্র— ‘শালা’ ও ‘দুলাভাই’। আর এই দুই গরুকে ঘিরেই এখন সরগরম পুরো এলাকা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেডে রাখা হয়েছে আলোচিত এই দুই গরু। নাম শুনেই হাসিতে ফেটে পড়ছেন দর্শনার্থীরা। কেউ বলছেন, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, আবার কেউ মজা করে বলছেন, দুলাভাই কিনলে সালা ফ্রি দিতে হবে।

NewsLabAsiaPostdfd8d847-fa63-433b-8c12-f09db674da23

এমন হাস্যরস আর খুনসুটিতে জমে উঠছে খামারটি। খামারে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সি মানুষ। পরিবার-পরিজন নিয়ে অনেকে শুধু গরু দেখতে নয়, নামের কারণ জানতে আসছেন। দুই গরুর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও ধারণ আর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করছেন অনেক দর্শনার্থী।

বিশেষ করে তরুণদের মধ্যে ‘শালা-দুলাভাই’ জুটি নিয়ে চলছে দারুণ উন্মাদনা। কেউ বানাচ্ছেন ফেসবুক রিলস, কেউ টিকটক ভিডিও। অনেকে আবার মজার ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। ফলে খামারটি এখন স্থানীয়ভাবে একপ্রকার বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

দর্শনার্থী মো. শাওন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শালা-দুলাভাই’ নাম শুনে কৌতূহল হয়েছিল। পরে পরিবার নিয়ে খামারে এসে দেখি সত্যিই দুটি গরুর এমন নাম রাখা হয়েছে। নাম শুনেই হাসি চলে আসে। ঈদের হাটে এবার একটু ভিন্ন রকম আনন্দ পাওয়া যাচ্ছে। আমরা গরুর সঙ্গে ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, পুরো পরিবেশটাই উৎসবমুখর।

সুমাইয়া আক্তার নামে এক দর্শনার্থী বলেন, প্রতিবছর গরুর হাটে বড় বড় গরু দেখি, কিন্তু এমন মজার নাম আগে শুনিনি। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। আমার ছোট ভাই তো গরু দুটোর সামনে দাঁড়িয়ে বারবার বলছিল— ‘শালা কোনটা, দুলাভাই কোনটা’। বিষয়টা খুবই ভালো লেগেছে।

আরেক দর্শনার্থী ইমরান হোসেন বলেন, এখন শুধু গরুর ওজন বা দাম দেখলেই হয় না, মানুষ একটু ব্যতিক্রম কিছু চায়। এই খামারে এসে মনে হলো ঈদের আমেজের সঙ্গে হাসি-ঠাট্টাও যোগ হয়েছে। নাম দুটো শুনেই সবাই মজা করছে।

দর্শনার্থী মারিসা মৌ বলেন, খামারে ঢুকেই দেখি মানুষ ভিড় করে ছবি তুলছে। পরে জানতে পারলাম গরুর নাম শালা আর দুলাভাই। নামের কারণ শুনে আরও ভালো লাগল। এমন ব্যতিক্রমী উদ্যোগ মানুষের মধ্যে আনন্দ তৈরি করে। ঈদের আগে এমন আয়োজন সত্যিই ভালো।

খামার সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের আগে দুই ব্যক্তি এই গরু দুটি খামারে পছন্দ করেন। বাস্তব জীবনে তারাও ‘শালা-দুলাভাই’ সম্পর্কের হওয়ায় মজা করেই গরুর এমন নামকরণ করা হয়। পরে সেই নামই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পরিচিতি পায়।

আরও পড়ুন

ক্রেতা আসিফ হোসেন ভূঁইয়া (সালা) বলেন, আমরা আসলে মজার ছলেই গরু দুটির নাম রেখেছি ‘শালা’ আর ‘দুলাভাই’। পরে দেখি মানুষ নাম দুটো খুব পছন্দ করেছে। এখন দূর-দূরান্ত থেকে মানুষ শুধু গরু দেখতে নয়, নাম শুনেও খামারে আসছে। আমার কাছের ভাই-বন্ধুরাও বাস্তবে আমাদের শালা-দুলাভাইয়ের সঙ্গে মজা, হাসি-ঠাট্টা করছে। অনেকে ছবি তুলছে, ভিডিও করছে। ঈদের বাজারে মানুষ একটু আনন্দ পাক, হাসিখুশি পরিবেশ তৈরি হোক এটাই চেয়েছি।

তিনি আরও বলেন, গরু দুটিকে আমরা অনেক যত্ন করে লালন-পালন করেছি। ভালো খাবার ও নিয়মিত পরিচর্যা করা হয়েছে। যারা দেখতে আসছেন, তারাও গরুর স্বাস্থ্য ও গঠন দেখে প্রশংসা করছেন।

আর কে এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. নাজির হোসেন বলেন, মানুষের মধ্যে এখন অনেক চাপ আর ব্যস্ততা। আমরা চেয়েছি ঈদের বাজারে একটু ভিন্নধর্মী আনন্দের পরিবেশ তৈরি করতে। তাই মজার ছলে এমন নাম রাখা হয়েছে। মানুষ খুব ইতিবাচকভাবে নিচ্ছে বিষয়টি।

তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ খামারে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। অনেকেই শুধু নাম শুনে কৌতূহলবশত চলে আসছেন। শিশু থেকে শুরু করে বয়স্ক, সবার মধ্যেই আলাদা আগ্রহ দেখা যাচ্ছে।

খামার কর্তৃপক্ষ জানায়, শালা নামের গরুটির ওজন প্রায় ৬২৫ কেজি এবং দুলাভাইয়ের ওজন প্রায় ৬২৮ কেজি। দুই গরুর বয়স প্রায় তিন বছর। তাদের খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। নিয়মিত পরিচর্যা ও বিশেষ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে গরু দুটিকে প্রস্তুত করা হয়েছে কোরবানির ঈদের জন্য।

NewsLabAsiaPoste723fc43-e2cc-4960-8a3b-1bf5d2a3f2f5

তবে গরু দুটির দাম প্রকাশ করতে চাননি মালিকপক্ষ।

স্থানীয়দের ভাষ্য, দুলাভাই বেশ শান্ত স্বভাবের হলেও শালা অনেক বেশি চঞ্চল। দর্শনার্থীদের সামনেও তাদের আচরণ নিয়ে চলছে মজার আলোচনা। কেউ বলছেন, বাস্তব জীবনের মতো এখানেও শালা বেশি দুষ্ট।

এর আগে নারায়ণগঞ্জে দুটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রাখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সেই ধারাবাহিকতায় এবার শালা-দুলাভাই নামের দুটি গরু ঈদের বাজারে নতুন মাত্রা যোগ করেছে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ