ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাচা নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মো. আরাফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাহিদ হোসেন ও মো. আরাফাত কড়ইশ গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর থানায় নেওয়া হয়। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি
শ্রীমঙ্গলে একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। 
শ্রীমঙ্গলে একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেশ কয়েকটি কারখানায় হামলা করেছে বহিরাগত কিছু ব্যক্তি। এ ঘটনায় নিরাপত্তার জন্য শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্ব খণ্ড, বেরাইদের চালা, আনসার রোডসহ বিভিন্ন এলাকার অন্তত ২০ কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
পাবনা সদর উপজেলায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা করা হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
আরও পড়ুন
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়