পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০১:২৭ পিএম


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: আরটিভি

ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ৪০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দুপুর ১২ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

আরও পড়ুন

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়মিতভাবে ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission