ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৪৪ পিএম
আল আমিন : ছবি সংগৃহীত

গাইবান্ধায় সহকর্মী পুলিশ কনস্টেবলের ঘর থেকে ফুসলিয়ে এনে বিয়ে পর স্ত্রীকে তালাক দিয়ে আবারও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আল আমিন নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। গত ২৩ মে বিকেলে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন



র‌্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ভুক্তভোগীর সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। বিয়ের পরের বছর অক্টোবরে স্ত্রীকে আল আমিন একতরফা তালাক দেয়। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করে এবং স্ত্রীকে পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে যোগাযোগ করে।

এরই ধারাবাহিকতায়, বিয়ের কথা বলে আল আমিন সাবেক স্ত্রীকে খালার বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন আর বিয়ে করতে রাজি হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৫ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‌্যাব-৪, সিপিসি-২ (নবীনগর, সাভার) এর অভিযানিক দল আশুলিয়া থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
সুনামগঞ্জে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে এক ছেলে-মেয়ের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০) নামে এক নারী।
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
আরও পড়ুন
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
‘বিশেষ ক্ষমতায়’ নারীদের বশ করেন কবিরাজ, এরপর শারীরিক সম্পর্ক!
‘পাপ বাপকেও ছাড়ে না’ প্রবাদের সত্যতা প্রমাণ হলো পঞ্চগড়ে
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী