ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়ে তিনদিন ধরে অন্ধকারে এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
বিলবোর্ড ভেঙে বিদ্যুৎ বিপর্যয়। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বিলবোর্ড ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে টানা তিন দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে রামেরখোলা গ্রাম। একই সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকা অসংখ্য ঝুঁকিপূর্ণ বিলবোর্ড বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক্সপ্রেসওয়ে-সংলগ্ন রামেরখোলা এলাকায় স্থাপিত একটি বড় বিলবোর্ড হঠাৎ ভেঙে পড়ে বিদ্যুতের লাইনের ওপর। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং একাধিক খুঁটি হেলে পড়ে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারগুলো।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দুই-তিন দিন ধরে আমরা বিদ্যুৎ ছাড়া আছি। গরমে খুব কষ্ট হচ্ছে। দ্রুত সমাধান দরকার।

এদিকে এলাকাবাসী জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সারি সারি অসংখ্য বিলবোর্ড রয়েছে, যেগুলোর অনেকগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় এসব বিলবোর্ড ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

ভেঙে পড়া বিলবোর্ডটির মালিক আল-আমিন জানিয়েছেন, তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন এবং বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ভেঙে পড়া বিলবোর্ডটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়েকে ঘিরে অপরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপন করায় বিদ্যুৎ লাইন ও জননিরাপত্তা—দুটিই হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেপ্তার
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত