ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত‍্যু

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১১:৫২ এএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

আরও পড়ুন

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ওই যুবকের কিছুটা মানসিক সমস‍্যা ছিল বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে পাশ্ববর্তী কালিকাপুর গ্রামে রেললাইনে চলে যায়। এ সময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহী গামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন যাচ্ছিল। ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত‍্যু
ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলোনা মা-বাবার
মোবাইল চুরির অভিযোগে মাথার চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল
ঝটিকা মিছিলের পর যুবলীগ নেতা গ্রেপ্তার